📖 বাংলা Reading Comprehension
TET / CTET / WB Primary / SLST Practice Set
নীচের কবিতাটি মনোযোগ সহকারে পড়ুন এবং প্রশ্ন নং ৯১–৯৬ এর সঠিক উত্তর নির্বাচন করুন। এরপর বাকি প্রশ্নগুলির উত্তর দিন।
আমার ছিল পদ্মায় ভোর, বৈঁচিবনের বিকেল
তুমি কি আর সেসব কিছু পাও?
সোনারুপোর বদলে আজ দিচ্ছি কেবল নিকেল
ঘরের থেকে বেরোও এক পা-ও!
আমার ছিল ভোরের আলোয় কীর্তনিয়ার গান
আমার ছিল ডালিমগাছে মৌ
একটু বেলা হলেই যখন মন করে আনচান
দুধ দিয়ে যায় গয়লাবাড়ির বৌ।
আমার ছিল ঘোর দুপুরে ঝপাং-করা সাঁতার
প্রহর পরে প্রহর কাটে জলে—
আমার ছিল উধাও পথ দিগদিগন্ত হাঁটার
হারিয়ে যাওয়া ছলে বা কৌশলে।
আমার ছিল বর্ষা-অঝোর বৃষ্টিপড়ার দিনে
মাঠের মধ্যে ভিজে যাওয়ার সুখ
আমার ছিল নৌকো থেকে জোড়া ইলিশ কিনে
মায়ের মুখে জাগানো কৌতুক।
আমার ছিল একলা বসে দুঃখ পাবার মতো
অঢেল সময়, ছড়ানো দিনরাত
তোমার দিন যে রুটিন দিয়ে বাঁধছি অবিরত
তোমার আমার সেইখানে সংঘাত।

No comments:
Post a Comment