}

Sunday, October 23, 2022

বাংলা গদ্যাংশ ও ব্যাকরণ MCQ | TET পরীক্ষার প্রস্তুতি | Primary TET বাংলা প্রশ্নোত্তর

COMPREHENSION PASSAGE

গদ্যাংশ পাঠ করে প্রশ্নগুলির উত্তর নির্বাচন করুন

নির্দেশ : নিম্নলিখিত গদ্যটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করুন।

মুকুল আর মানিক এক পাড়ার ছেলে, এক স্কুলে এক ক্লাসে পড়ত। এখনও পড়ছে ওরা দুটিতে একই কলেজে। স্কুল থেকেই ওরা ‘মানিকজোড়’ বলে পরিচিত। স্কুলের ছেলেরা মুকুলকে ডাকত ‘দুসরামানিক’ বলে। কলেজে অবশ্য সে নামটা চালু হয় নি, কারণ কলেজের ক্লাশে ওদের জোড় বেঁধে পাশাপাশি বসা আর সম্ভব নয়। ক্লাশ আলাদা আলাদা বিষয়। মানিকের আর্টস্, মুকুলের সায়েন্স। ক্লাশে পাশাপাশি বসতে না পারলেও, যাওয়া-আসা ওঠা-বসায় ওদের জুটি আজও অক্ষত আছে। মনে প্রাণে ওরা আজও মানিকজোড়।

প্রত্যেক বছরই পূজার ছুটিতে ওরা দুটিতে সারা বছরের জমানো টিফিনের পয়সায় একটা করে শর্ট ট্রিপ দিয়ে আসছে সেই ক্লাশ এইট থেকে। এভাবেই ওরা ইতিমধ্যে দিল্লি-আগ্রা, অজন্তা-ইলোরা, রামেশ্বর-কন্যাকুমারী, শিলিগুড়ি-দার্জিলিং ভ্রমণ সমাপ্ত করেছে।

তখন ছিল স্কুলের ছাত্র, এখন ওরা কলেজ স্টুডেন্ট। এখন স্বাধীনতা বেড়েছে, একটু লায়েক-লায়েক ভাবও এসেছে। এবার আর মাত্র দেড়শো-দুশো টাকার শর্ট ট্রিপ নয়, এবার ওদের বাজেট পার হেড পাঁচশ। প্রোগ্রামও পুরো তিন সপ্তাহের।

ওদের অভিভাবকরাও দেখেছেন, ওরা আর পাঁচটা ছেলের মতো সিনেমা, রেস্টুরেন্ট, ক্রিকেট, ফুটবল ইত্যাদিতে টাকা খরচ না করে একমাত্র ভ্রমণ-নেশায় বছরে একবার মাত্র যে খরচটা করে সেটা সার্থক ব্যয়। ওরা ওদের বয়সী অনেকের চেয়ে অনেক বেশি জানে অনেক বেশি চিনেছে ভারতবর্ষকে।

এবার তাই তাঁরাও ওদের পরিকল্পনা রূপায়ণে সাহায্য করেছেন, করেছেন ওদের বাজেটের ঘাটতি পূরণ। এবারের পরিকল্পনা দেরাদুন-মুসৌরী-হৃষিকেশ-লছমঝুলা হয়ে ফেরার পথে হরিদ্বারে এক সপ্তাহ হল্ট। হরিদ্বারকে কেন্দ্র করে চারিদিকে অনেক কিছু দেখবার আছে। পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী-যমুনেত্রীও সেরে আসবার ইচ্ছা আছে।

কথা হয়েছে, হাওড়া থেকে ডুন্ এক্সপ্রেসে রওনা হয়ে ওরা সরাসরি যাবে দেরাদুন। দেরাদুনকে কেন্দ্র করে মুসৌরী, সহস্রধারা ইত্যাদি সেরে ওরা যোগাযোগ করবে টুরিস্ট অফিসের সঙ্গে। তাদের সঙ্গে পরামর্শ করে ওদের পরবর্তী প্রোগ্রামের রুট-চার্ট করে নেবে।

— গদ্যাংশ সমাপ্ত —

বাংলা||নিচে নাম ও ঠিকানা লিখুন।

Please fill the above data!
coin :  0

Name : Apu

Address : 9

Total Questions:

Correct: | Wrong:

Attempt: | Percentage:

 

No comments:

Post a Comment

body { -webkit-user-select: none; /* Chrome, Safari, Edge */ -moz-user-select: none; /* Firefox */ -ms-user-select: none; /* Internet Explorer */ user-select: none; /* Standard */ }