সামনে বিশাল সংখ্যক পঞ্চায়েত নিয়োগ (Panchayat Recruitment) পরীক্ষাকে সামনে রেখে বাংলা ব্যাকরণের এই বিশেষ প্র্যাকটিস সেটটি তৈরি করা হয়েছে। এই পরীক্ষায় স্কোর ভালো করার জন্য 'বাংলা' একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নম্বর তোলার মতো বিষয়। কিন্তু পরীক্ষায় অন্যদের চেয়ে এগিয়ে থাকতে হলে কেবল সাধারণ কিছু মুখস্থ বিদ্যা যথেষ্ট নয়; তার জন্য প্রয়োজন ভালো নোটস এবং বিষয়ের গভীরতা।
বাংলা ব্যাকরণের বিভিন্ন অধ্যায়— যেমন কারক-বিভক্তি, প্রকৃতি-প্রত্যয়, সমাস, সন্ধি কিংবা ধ্বনি পরিবর্তনের মতো বিষয়গুলো উপর ওপর পড়লে পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। সঠিক উত্তরের জন্য প্রতিটি নিয়মের সুস্পষ্ট ধারণা ও গভীরতা থাকা অপরিহার্য।
- গভীরতাভিত্তিক প্রশ্ন: শুধু গতানুগতিক প্রশ্ন নয়, ব্যাকরণের ভেতরের নিয়ম ও ব্যতিক্রমী উদাহরণ (যেমন নিপাতনে সিদ্ধ, অপিনিহিতির জটিল রূপ) থেকে প্রশ্ন।
- সঠিক ও বিশদ ব্যাখ্যা: প্রতিটি প্রশ্নের উত্তরের পেছনে ব্যাকরণের কোন নিয়মটি কাজ করছে, তা সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
- পরীক্ষা-উপযোগী মান: পঞ্চায়েতের সাম্প্রতিক প্রশ্নপদ্ধতি (Trend) বিশ্লেষন করে সেটটি তৈরি।

No comments:
Post a Comment