Tuesday, June 16, 2026

গুরুত্বপূর্ণ বাংলা বাগধারা ও অর্থ (MCQ সহ)

📚 বাংলা বাগধারা ও অর্থ | Bengali Idioms and Meanings

বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বাগধারা ও তাদের অর্থ একত্রে সাজানো হয়েছে। আসন্ন পঞ্চায়েত, Primary TET, School Service Commission সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
✅ মোট বাগধারা: ৩৫+
✅ পরীক্ষার উপযোগী
✅ সহজে মনে রাখার জন্য বিভাগভিত্তিক সাজানো
ক্র. নং বাগধারা অর্থ
১. বিপদ, সংকট ও প্রতিকূলতা সংক্রান্ত
অকূল পাথারভীষণ বিপদ।
অথৈ জলে পড়ামহাবিপদে পড়ে দিশেহারা হওয়া।
অগ্নিপরীক্ষাকঠিন পরীক্ষা বা চরম সংকটময় পরিস্থিতি।
অরণ্যে রোদননিষ্ফল আবেদন বা বৃথা চেষ্টা।
শিরে-সংক্রান্তিআসন্ন বিপদ।
রাবণের চিতাচির অশান্তি।
শ্যাম রাখি না কুল রাখিউভয় সংকট।
জলে কুমির ডাঙায় বাঘউভয় সংকট বা চারদিকেই বিপদ।
শাঁখের করাতউভয় সংকট (যা যাওয়ার সময়ও কাটে, আসার সময়ও কাটে)।
১০মরার ওপর খাঁড়ার ঘাকষ্টের ওপর কষ্টের আধিক্য বা বিপদের ওপর বিপদ।
১১ফাঁকা আওয়াজতর্জন-গর্জন বা কাজের কথা না বলে শুধু ভয় দেখানো।
১২আকাশ ভেঙে পড়াহঠাৎ মহাবিপদে পড়া।
১৩খাঁড়ার নিচে গলাচরম বিপদের মুখোমুখি হওয়া।
১৪মহাভারত অশুদ্ধ হওয়াবড় রকমের অমঙ্গল বা মারাত্মক ভুল হওয়া।
১৫ঘাটে এসে তরী ডোবাশেষ মুহূর্তে এসে কাজ পণ্ড হওয়া বা ব্যর্থ হওয়া।
২. ব্যক্তিত্ব, স্বভাব ও যোগ্যতা সংক্রান্ত
১৬অকাল কুষ্মাণ্ডঅপদার্থ বা অকেজো ব্যক্তি।
১৭অগাধ জলের মাছসুচতুর বা অত্যন্ত চালাক ব্যক্তি।
১৮কুপমণ্ডুকসীমিত জ্ঞানের মানুষ বা ঘরকুনো।
১৯গড্ডলিকা প্রবাহঅন্ধ অনুকরণ।
২০গোঁফ খেজুরেনিতান্ত অলস।
২১নদের চাঁদসুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।
২২বক ধার্মিক / বিড়াল তপস্বীভণ্ড সাধু বা কপট ব্যক্তি।
২৩বর্ণচোরাকপটচারী বা যার আসল স্বভাব বোঝা যায় না।
২৪অগাধ গম্ভীরখুব শান্ত কিন্তু গভীর স্বভাবের মানুষ।
২৫আমড়া কাঠের ঢেঁকিঅপদার্থ বা অকেজো লোক।
২৬উড়নচণ্ডীঅমিতব্যয়ী বা যে খুব বেশি ও অকারণে টাকা ওড়ায়।
২৭এঁড়ে গরুর গোঁএকগুঁয়েমি বা জেদি স্বভাব।
২৮কাঠখোট্টানিরস বা অনুভূতিহীন ব্যক্তি।
২৯চিনির পুতুলশ্রমবিমুখ বা যে সামান্য পরিশ্রমেই ভেঙে পড়ে।
৩০ঢেঁকির কুমিরঅপদার্থ বা অপটু লোক।
৩১নিমকহারামঅকৃতজ্ঞ ব্যক্তি।
৩২ভীস্মের প্রতিজ্ঞাকঠোর বা অটল প্রতিজ্ঞা।
৩৩ভিজে বেড়ালকপট সাধু বা শান্ত স্বভাবের আড়ালে ধূর্ত ব্যক্তি।
৩৪ষাঁড়ের গোঁচরম একগুঁয়েমি বা জেদ।
৩৫হস্তীমূর্খমস্ত বড় বোকা।

🎯 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

  • অকূল পাথার = ভীষণ বিপদ
  • অগ্নিপরীক্ষা = কঠিন পরীক্ষা
  • অগাধ জলের মাছ = সুচতুর ব্যক্তি
  • কুপমণ্ডুক = সীমিত জ্ঞানের মানুষ
  • পোয়াবারো = সুসময়
  • আকাশ কুসুম = অলীক কল্পনা

Quiz

Please fill the above data!
coin :  0

Name : Apu

District : 9

Total Questions:

Correct: | Wrong:

Attempt: | Percentage:

No comments:

Post a Comment

body { -webkit-user-select: none; /* Chrome, Safari, Edge */ -moz-user-select: none; /* Firefox */ -ms-user-select: none; /* Internet Explorer */ user-select: none; /* Standard */ }