CTET-2014 বাংলা প্রশ্ন ও উত্তর
নির্দেশ : নীচের গদ্যাংশটি পড়ুন এবং প্রদত্ত প্রশ্নগুলির সবচেয়ে উপযুক্ত উত্তর নির্বাচন করে (প্রশ্ন সংখ্যা 112 থেকে 120) উত্তর দিন :
তখন রাশিয়া সেই সময়ের রাশিয়া ছিল কৃষিপ্রধান দেশ। অর্থাৎ, দেশের বেশিরভাগ মানুষই ছিল চাষী। সেই চাষীদেরও বেশির ভাগই ছিল অত্যন্ত গরিব। থাকার মধ্যে তাদের ছিল জরাজীর্ণ একটা কুঁড়েঘর, অল্প একটু জমি—যে জমির জন্য তাদের চড়া হারে খাজনা দিতে হতো, সাবেক কালের একটা সোখো আর সেই সোখো টানার জন্য হাড় জিরজিরে একটা ঘোড়া।
রাশিয়ার শীত বড় ভয়ংকর, সেই শীত কাটাবার উপযোগী গরম কাপড়ও তারা পেত না। তারপর, যখন বসন্ত আসত, শীতের বরফ গলে চারদিক ভরে যেত জলকাদায়। তখন পথ চলার জন্য, চাষ করার জন্য দরকার হতো একটা গামবুট বা ‘গালশ’। সেটা কেনার সামর্থ্যও থাকত না সবার।
গরিব চাষীদের থেকেও গরিব ছিল আরো একদল মানুষ। তাদের বলা হতো ‘ভূমিদাস’। ভূমিদাসদের কিছুই থাকত না। এরা মূলত ছিল ধনী চাষী আর জমিদারদের কেনাগোলাম। বংশপরম্পরায় এরা দাস হয়েই থাকত।
এই গরিব চাষী ও ভূমিদাসদের চুষে খেত ধনী চাষীরা, রুশ ভাষায় যাদের বলে কুলাক। এদের থেকেই জমি নিয়ে চাষ করত বেশিরভাগ গরিব চাষী। ফসল না হলে বা কম হলেও খাজনা কমাত না কুলাকরা। প্রয়োজনে লেঠেল-পাইক দিয়ে ভিটেমাটি উচ্ছেদ করে ছাড়ত এরা।
কুলাকদের উপরে ছিল ছোটো জমিদার, তার উপর বড়ো জমিদার, তার উপর আরো বড়ো জমিদার। এদের বলত অভিজাত সম্প্রদায়। এছাড়া ছিল গির্জার ছোটো পাদ্রি বা পুরোহিত থেকে শুরু করে আরো বড়ো—আরো বড়ো—তার চেয়েও বড়ো সব পাদ্রিরা, যাদের এককথায় বলা হতো যাজক সম্প্রদায়। এদের সঙ্গে ছিল গির্জার সঙ্গে সম্পর্কিত নানান কিসিমের ভণ্ড সন্ন্যাসীরা।
অত্যাচার চালানোর জন্য জমিদারদের ছিল নিজস্ব সশস্ত্র বাহিনী। নিজেদের এলাকায় এরাই ছিলেন হর্তাকর্তা বিধাতা। পান থেকে চুন খসলেই মুণ্ড যাওয়ার ভয়।
অবশ্য, এঁদের থেকেও এক কাঠি সরেশ ছিল জমিদারের কর্মচারীরা, যারা ধরে আনতে বললে বেঁধে আনে। পাঁচ পয়সা দামের কোনো জিনিস কিনলে এরা তার থেকে অন্তত তিন পয়সা ঘুষ খায়। এইসব কর্মচারীদের বলা হয় ‘আমলা’। সব দেশে, সব যুগেই এরা ছিল। এখনও আছে।
আরো ছিল সৈন্যবাহিনী আর বিচার-ব্যবস্থা। জারকে টিকিয়ে রাখার প্রধান দুই স্তম্ভ।
এ ছাড়া সবার উপরে—জার। বিখ্যাত রোমানভ বংশ। বিশাল রুশ সাম্রাজ্যের অধীশ্বর।
📚 উৎস: গদ্যাংশটি কবি জয়দেব বসুর ‘লেনিন’ গ্রন্থ থেকে গৃহীত হয়েছে।
Computer Science Quiz
Please fill the above data!
Generated By Html Quiz Generator

No comments:
Post a Comment